গাজীপুরে অ্যালকোহলের নামে মিথালন পানে দুইজনের মৃত্যু

গাজীপুরে অ্যালকোহলের নামে মিথালন পানে দুইজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি


গাজীপুরে একটি বিয়ে বাড়িতে উৎসবের নামে অ্যালকোহলের ( মদ ) নামে মিথালন পান করায় দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (১৯ জুলাই) ভোর চারটার সময় সজিব (২২) এবং বিকেল সাড়ে চারটার সময় রনি (২০) মিয়া নামে ওই দুই যুবকের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।নিহত সজিব ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার জুনিয়ার বাজার এলাকার আব্দুল রেজাক এর ছেলে। তিনি কোনাবাড়ী থানাধীন বাইমাইল কাদের মার্কেট এলাকায় মফিজ উদ্দিন এর বাসায় ভাড়া থেকে কাঁচা মালের ব্যবসা করতেন এবং রনি মিয়া একই জেলার মোস্তফা ইসলামের ছেলে এবং বাইমাইল কাদের মার্কেট এলাকায় তোবারক মোল্লার বাসায় ভাড়া থেকে আশুলিয়া পলিট্যাকনিক্যালে পড়াশোনা করতেন।
স্থানীয়রা জানান,গত ১০ জুলাই রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকার

ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বিয়াই সাগর অ্যালকোহলের (মদ ) নামে মিছিলন পান করায়। পরের দিন সকাল থেকে তারা অসুস্থ অনুভব করলে স্থানীয় ফার্মেসী থেকে ওষুধ খায়। কিন্তু তাদের কোন উন্নতি না হলে কোনাবাড়ী ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ জুলাই) ভোর চারটার সময় প্রথমে সজিব এবং সাড়ে চারটার সময় রনি মিয়া মারা যায়। রনি মিয়ার নানী রেজিয়া খাতুন বলেন,সে আমার সাথে বসবাস করে পড়াশোনা করতো। আমি ভিক্ষাবৃত্তি করে তাকে পড়াশোনা করাচ্ছি। সে এতটাই ভদ্র ছিলো যে কোন নেশা পানি করতনা। তাকে যড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। এর সাথে জড়িতদের শাস্তি চাই। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন জানান,শাহবাগ থানা থেকে একটি বার্তা পেয়েছি ।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেছে। পরে আন অফিশিয়ালি বিকেলে রনি মিয়া নামে আরও একজনের মৃত্যুর খবর পাই। এ ঘটনার পর থেকে অভিযুক্ত কাঁচা মালের ব্যবসায়ী সাগর পলাতক রয়েছে। তিনি বলেন,আমরা ঘটনাস্থলে এসেছি বিষয়টি নিয়ে কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published.