
আশিকুর রহমান সবুজ, গাজীপুর
গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু-এর দিকনির্দেশনায় শ্রীপুরের টেপিরবাড়ি এলাকায় গ্রামীণ অবকাঠামোর উন্নয়নমূলক কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
টেপিরবাড়ি এলাকায় অবস্থিত আকন্দ টেক্সটাইল মিল থেকে টেপিরবাড়ি দাখিল মাদ্রাসা পর্যন্ত সংযোগকারী রাস্তাটির সলিংয়ের কাজ বর্তমানে চলমান রয়েছে। ৪২০ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট এই রাস্তাটি টেকসই ও মজবুত করার লক্ষ্যে সর্বোচ্চ মানসম্মত এক নম্বর ইট ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। পুরো উন্নয়ন কর্মকাণ্ডটি ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আসিফ ট্রেডার্স’-এর তত্ত্বাবধানে এবং জহিরুল ইসলাম-এর সরাসরি পরিচালনায় বাস্তবায়িত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আঃ ছাত্তার, মোঃ ওয়াজ উদ্দিন ও মোঃ কাশেম রাস্তার নির্মাণকাজ সরাসরি পর্যবেক্ষণ করছেন। তাঁরা জানান, রাস্তাটি নির্মাণ হওয়ায় এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এবং তাঁরা নিশ্চিত করেছেন যে, নির্মাণকাজে মানসম্মত এক নম্বর ইট ব্যবহার করা হচ্ছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তাটিতে চলাচলে এলাকাবাসী ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতে পোহাতে হতো নানা বিড়ম্বনা। এই রাস্তাটি নির্মাণের ফলে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হবে এবং এলাকায় উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে, যা শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply