
প্রতিবেদক মোঃ রাকিব হোসেন সৌদি আরব
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে এক সপ্তাহে ১৪ হাজার ৯৭০ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২/২/১৪৪৮ থেকে ৮/২/১৪৪৮ হিজরি পর্যন্ত সারা দেশে পরিচালিত অভিযানে এ সকল আইন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে,আবাসন আইন লঙ্ঘনকারী: ৭,৪৩৭ জন,সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারী: ৩,৯৯১ জন,শ্রম আইন লঙ্ঘনকারী: ৩,৫৪২ জন,অবৈধ সীমান্ত অতিক্রমের সময় আটক।
অভিযান চলাকালে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১,৬২৫ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৩৭ শতাংশ ইয়েমেনি, ৬২ শতাংশ ইথিওপিয়ান এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।এছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় আরও ৩৩ জনকে আটক করা হয়েছে।আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, চাকরি প্রদান কিংবা অন্য যেকোনোভাবে সহযোগিতা করার অভিযোগে ১৮ জন ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।
আইনি প্রক্রিয়ায় ৩০ হাজারের বেশি ব্যক্তি ,বর্তমানে আইনগত প্রক্রিয়ার আওতায় রয়েছেন ৩০ হাজার ৫৪৬ জন আইন লঙ্ঘনকারী। এর মধ্যে ২৮ হাজার ৫৫৭ জন পুরুষ এবং ১ হাজার ৯৮৯ জন নারী।
বহিষ্কার কার্যক্রম অব্যাহত-প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৭ হাজার ৭৪৭ জনকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হয়েছে। এছাড়া ৬ হাজার ১১৩ জনের দেশে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে এবং ইতোমধ্যে ১৩ হাজার ২৫১ জনকে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে বহিষ্কার (ডিপোর্ট) করা হয়েছে।
সহযোগিতাকারীদের জন্য কঠোর শাস্তির সতর্কতা, সৌদি কর্তৃপক্ষ পুনরায় সতর্ক করে জানিয়েছে, কেউ যদি সীমান্ত সুরক্ষা বা আবাসন আইন লঙ্ঘনকারীদের দেশে প্রবেশে সহায়তা করে, তাদের পরিবহন, আশ্রয়, চাকরি বা অন্য কোনো ধরনের সহযোগিতা প্রদান করে, তবে তার বিরুদ্ধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত অর্থদণ্ড, অপরাধে ব্যবহৃত যানবাহন ও আবাসন বাজেয়াপ্ত এবং জনসমক্ষে পরিচয় প্রকাশসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এ ধরনের অপরাধ গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং এটি দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ।
আইন লঙ্ঘনের কোনো তথ্য থাকলে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

Leave a Reply