
রিয়াজুল হক সাগর, রংপুর
বিশেষ কায়দায় শরীরে পেঁচিয়ে গাঁজা পাচারকালে ২ জন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রংপুর জেলা কার্যালয়ের পরিচালিত এক অভিযানে তাদের কাছ থেকে মোট ৪ কেজি গাঁজা এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা।
আজ সোমবার (২৭ জুলাই) দুপুর দেড়টায় রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানাধীন নাসনিয়া এলাকার ‘মেসার্স ওমর আলী ফিলিং স্টেশন’-এর সামনে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি বাসে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি-র পরিদর্শক এস এম এলতাস উদ্দিনের নেতৃত্বে একটি দল ‘এ,আর ট্রাভেলস্’ নামের একটি যাত্রীবাহী বাসে (রেজিস্ট্রেশন নম্বর: রংপুর-জ ০৫-০০৯২) তল্লাশি চালায়। এ সময় বাসের বাম পাশের ১৭ ও ১৮ নম্বর সিটের দুই নারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক হলে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের পরনে থাকা বোরকার ভেতরে কোমর জুড়ে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় আলাদাভাবে ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা ঘটনাস্থলেই ডিজিটাল নিক্তির মাধ্যমে ওজন করে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের পরিচয়:
১. মোছাঃ রুবিনা বেগম (৪১), স্বামী- মোঃ মিনহাজুল ইসলাম, সাং- গোরকমন্ডল (৩ নং ওয়ার্ড, নাওডাংগা ইউপি), থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম।২. মোছাঃ সাবিনা ইয়াসমিন ওরফে ইয়াসমিন (২৫), স্বামী- মোঃ রুবেল, সাং- গোরকমন্ডল (৩ নং ওয়ার্ড, নাওডাংগা ইউপি), থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম।
অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে মাদকদ্রব্য ছাড়াও তাদের ব্যবহৃত দুইটি বাটন মোবাইল ফোন (নবহপড় গড়ফবষ-এই২২২ ও খওঘঘঊঢ গড়ফবষ-খঊ১০২) সিমেটসহ জব্দ করা হয়েছে।এ ঘটনায় ডিএনসি-র পরিদর্শক এস এম এলতাস উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১৯(ক) ও ৪১ ধারায় রংপুর মহানগরীর মাহিগঞ্জ মেট্রো থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রেখেছেন।

Leave a Reply