ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে কৃষিমন্ত্রী

ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে কৃষিমন্ত্রী

নজমুল হক,গাজীপুর


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি , মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ মঙ্গলবার (২৮ জুলাই ) গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেন। মন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা ব্রির প্রশাসনিক ভবনের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আব্দুছ ছালাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির মহাপরিচালক মো. সাইফুল আজম খানসহ কৃষি মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এরপর মন্ত্রী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং ব্রি প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। পরে তিনি ব্রির মহাপরিচালকের সম্মেলন কক্ষে ব্রির বিভাগ ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি যুগোপোযোগী জাত ও প্রযুক্তি উদ্ভাবনের উপর গুরুত্বারোপ করে বলেন, কৃষি শক্তিশালী হলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে। এসময় তিনি কৃষির উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
সভা শেষে মন্ত্রী ব্রির রাইস এনালাইটিক্যাল ল্যাব, ফার্ম মেশিনারি শেড এবং জিন ব্যাংক পরিদর্শন করেন। এ সময় ব্রির বিজ্ঞানীরা তাকে ইনস্টিটিউটের বিভিন্ন গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

Leave a Reply

Your email address will not be published.