
শামীম আল মামুন স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এবং শ্রীপুর প্রেস ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. শাহাদত হোসাইনের স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি অসুস্থ সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সোমবার (১০ আগস্ট) শ্রীপুরের ২ নম্বর সিএমবি চন্নাপাড়ায় শ্রীপুর সাংবাদিক সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. উজ্জ্বল মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. আল-আমিন (কবি)।
অনুষ্ঠানে শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ও শ্রীপুর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাংবাদিক আব্দুল মালেকের অসুস্থতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করে তাঁর দ্রুত সুস্থতা কামনায় উপস্থিত সাংবাদিকরা দোয়া করেন। একই সঙ্গে মরহুমার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, সাংবাদিক মাহফুজুর রহমান ইকবাল, সাংবাদিক আশরাফুল আলম সরকার, সাংবাদিক আব্দুল তারেক রানা, সাংবাদিক কবির হোসেন আকন্দ, সাংবাদিক মিজানুর রহমান, শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি, আলফাজ উদ্দিন স্বপন ও সাধারণ সম্পাদক হাজী আসাদুজ্জামান, শ্রীপুর সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক সাংবাদিক শামীম আল মামুন, সাংবাদিক দুর্জয়, সাংবাদিক আলমগীর হোসেন সাগর ,সাংবাদিক শফিকুল ইসলাম, সাংবাদিক এনামুল হক মিস্টার, সাংবাদিক শিমুল মিয়া, সাংবাদিক ইমতিয়াজ আহমেদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়ালে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়। বক্তারা মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
আলোচনা পর্ব শেষে মরহুমার আত্মার মাগফিরাত, পরিবারের সদস্যদের শান্তি ও ধৈর্য এবং শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেকের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, সাংবাদিক শাহাদত হোসেনের স্ত্রী মাসুরা আক্তার ৮ আগস্ট ২০২৫ (শুক্রবার) গর্ভাবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহের সিবিএমসিএইচ (CBMC) হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৯ বছর। তিনি স্বামীসহ ৮ ও ৬ বছর বয়সী দুই কন্যাসন্তান রেখে গেছেন।

Leave a Reply