
শহিদুল ইসলাম শাওন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
‘সত্যের পথে অর্ধশত পেরিয়ে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে দেশের ঐতিহ্যবাহী আঞ্চলিক দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে কেক কাটা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দৈনিক করতোয়া পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি, শেরপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসাইনের সভাপতিত্বে কেক কাটা ও র্যালির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য,সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম মাহবুবুর রহমান হারেজ,বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, সাবেক পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাসানুল মারুফ শিমুল, মোস্তাফিজুর রহমান নিলু, জসিম উদ্দিন মন্ডল, সাংবাদিক আব্দুল মান্নান, শাহজামাল কামাল, জাহাঙ্গীর ইসলাম, সুজিত বসাক, শহিদুল ইসলাম শাওন, আব্দুল ওয়াদুদ,উৎপল মালাকার, আবু জাহের, জাহিদ হাসান, রুহুল আমিন ডন,সনাতন কুমার সরকার,আব্দুল মোমিন, নজরুল ইসলাম জাকি, সোলাইমান আলী,জাহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকের পথচলায় দৈনিক করতোয়া উত্তরাঞ্চলের মানুষের কথা তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সত্য, ন্যায় ও জনস্বার্থের সংবাদ প্রকাশের ধারাবাহিকতা বজায় রেখে পত্রিকাটি আগামী দিনেও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Leave a Reply