‎ভেড়ামারায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

‎ভেড়ামারায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

মাহমুদুল হাসান চন্দন:

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী ও ‘মাদার অব ডেমোক্রেসি’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎১৬ আগস্ট রবিবার বিকেলে ঢাকা স্ট্যান্ড সংলগ্ন ভেড়ামারা উপজেলা বিএনপি কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠন, ভেড়ামারা উপজেলা শাখা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।‎

‎আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশের মানুষের অধিকার রক্ষা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার আপসহীন নেতৃত্ব চিরকাল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

‎উক্ত দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিএনপি নেতা আব্দুল হাই হাদী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হোসাইন সোহাগ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজিম বাবু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান বাবু মন্ডল, পৌর যুবদলের আহ্বায়ক জিন্নাহ আলী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মকলেচুর রহমান সবুজ, বাহিরচর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: শরিয়ত এবং বিএনপি নেতা খায়রুল আমীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

‎আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published.