
আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ফকিরা গার্মেন্টস এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি ব্রিজের নিচ থেকে ব্রিফকেসের ভেতর এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে স্থানীয়রা ব্রিজের নিচে একটি পরিত্যক্ত ব্রিফকেস দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্রিফকেসটি খুলে এক নারীর মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঘটনাটি কীভাবে ঘটেছে এবং ওই নারী কীভাবে সেখানে পৌঁছেছেন, তা তদন্ত করে দেখছে পুলিশ। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply