
মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। বিগত ফ্যাসিস্ট সরকার দেশকে যে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গিয়েছিল, সেখান থেকে তিনি অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সাথে দেশকে টেনে তুলে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছে।
চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি সংযুক্ত আরব আমিরাতে আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সংযুক্ত আরব আমিরাত বিএনপির আয়োজনে দুবাইয়ের স্থানীয় একটি হলে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএই বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব শরাফত আলী এবং সঞ্চালনা করেন ইউএই বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এনাম হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করেছে। সেখানে প্রবাসীদের চমৎকার অংশগ্রহণ প্রশংসার দাবি রাখে।
তিনি বলেন, বর্তমান সরকার একটি প্রবাসী কল্যাণকর সরকার। প্রবাসীদের কথা বিবেচনায় রেখে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের ভিসা অটো ক্যান্সেলেশন সহ যে সমস্যার সৃষ্টি হয়েছে, সে বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে দ্বিপাক্ষিক আলোচনার চেষ্টা করে যাচ্ছে। ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে অচিরেই এই সমস্যার ইতিবাচক সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি।
এ সময় প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এই দেশের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করবেন, এই প্রত্যাশা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীয়মান রাজনীতিবিদ জনাব শাকের কাদের চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ইউএই বিএনপি নেতা সিরাজুল ইসলাম নওয়াব, নজরুল ইসলাম সিআইপি, হাজী মো. জসিম উদ্দি, ইন্জিনিয়ার করিমুল হক, শহিদুল হক, মাওলানা দৌলতুর রহমান, রাউজান ঐক্য পরিষদ আল আইনের সভাপতি আজগর চৌধুরী, আজিম উদ্দিন, মোহাম্মদ হোসেন, আল সাজ্জা বিএনপির সাধারন সম্পাদক ফরিদুল আলম, মোহাম্মদ আলম, ফরিদ তালুকদার, দুবাই রাউজান ঐক্য পরিষদ নেতা দিদারুল আলম, রাউজান ঐক্য পরিষদ রাস আল খাইমা সভাপতি মুমিনুল হক, দুবাই বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, এরশাদ শাহিন, খোরশেদ তালুকদার, আল আবির বিএনপির সাবেক সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, ইউএই যুবদলের সিনিয়র সহ সভাপতি জানে আলম, ইউএই যুবদল নেতা নাছির উদ্দিন, মো. জলিল
মো. বখতেয়ার, সাইফ তারেক, মো.শাহজাহান, আজমান যুবদলের সাধারণ সম্পাদক মো. মোরশেদুল আলম,
মোহাম্মদ বাবলু, মো. মুন্না, আবুধাবী ঐক্য পরিষদের সভাপতি মো. মুরাদ, মোহাম্মদ ইলিয়াছ, মো. মহিউদ্দিন, ফজিরা ঐক্য পরিষদ নেতা মো. মাহবুব, রবিউল ইসলাম, মোহাম্মদ মন্জু, শারজাহ ঐক্য পরিষদ নেতা মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ বোরহান, আজম শাহ সহ আরব আমিরাত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
ইউএই বিএনপির পক্ষ থেকে সংবর্ধিত অথিতিকে পুষ্পাঞ্জলী দিয়ে বরণ করেন আলহাজ শরাফত আলী, নজরুল ইসলাম সিআইপি, এম এনাম হোসেন, নুর নবী, দিদারুল আলম, মুমিনুল হক, খোরশেদ তালুকদার ও সাইফ তারেক প্রমুখ।

Leave a Reply