
নজমুল হক গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব ল-এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি অ্যাওয়ারনেস ক্লাব (CDCA)-এর উদ্যোগে গত ২২ সেপ্টেম্বর ‘FROM LAW TO BANKING: MASTERING THE BANGLADESH BANK AD (LAW) EXAM’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। ওয়েবিনারে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (আইন) মো. হামিদুর রহমান। তিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (আইন) পদে ক্যারিয়ার গড়ার প্রস্তুতি, পরীক্ষার সিলেবাস, গুরুত্বপূর্ণ বিষয় এবং কার্যকর পড়াশোনার কৌশল নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবির স্কুল অব ল-এর ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী। তিনি বলেন, ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এ ধরনের সেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। CDCA-এর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্কুল অব ল-এর প্রভাষক ও CDCA-এর কো-অর্ডিনেটর রিচিমনি প্রমা বলেন, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদান এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়তা করাই CDCA-এর মূল লক্ষ্য।
আইন বিভাগের শিক্ষার্থী মারিয়া কিবতিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ওয়েবিনারে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এতে আইন বিভাগের প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Leave a Reply