গাজীপুর বাজারে গ্ৰাহক সেবায় পল্লীবিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত

গাজীপুর  বাজারে গ্ৰাহক সেবায় পল্লীবিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর ইউনিয়নের গাজীপুর বাজারে বাক্কিবিল্লাহ সুপার মার্কেট সংলগ্ন ওঠান বৈঠক করেন মাওনা জোনাল অফিস ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী শান্তনু রায় ।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পদ প্রার্থী এম এ গণি মৈশাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুবকর সিদ্দিক, এডভোকেট মামুনুর রশিদ, মোঃ সফিকুল ইসলাম, উজ্জ্বল হাসান জয়, সোহাগ, গাজীপুর বাজারের ব্যবসায়ী, শিক্ষক সহ ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির অসংখ্য গ্ৰাহক উপস্থিত ছিলেন ।

এসময় পল্লী বিদ্যুৎ সমিতির গ্ৰাহকদের সমস্যার কথা উল্লেখ করেন এবং মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী শান্তনু রায় সকলের সমস্যা সমাধানের জন্য নোট করে নিয়ে যায় সমাধানে জন্য ।

গ্ৰাহকদের অভিযোগ মিটার পিসিএম মিটার না দেখেই বিল প্রস্তুত করার জন্য নিয়ে যায় , এতে কোন মাসে ৫০ ইউনিট আবার একই রকম ব্যবহার করে ৫০০ ইউনিটের বিল দিতে হয় । মন্তব্য গ্ৰাহকরা বলেন তাদের মিটার দেখে রিডিং নেওয়া হলে বিলে জরিমানা দিতে হবে না ।

গ্ৰাহকরা আরও বলেন গাজীপুর বাজার,গাজীপুর,নিজমাওনা গ্ৰাম শিমলাপাড়া ও চকপাড়া অভিযোগ কেন্দ্র থেকে অভিযোগ সম্পূর্ণ করতে আসতে প্রায় ৩-৪ ঘন্টা সময় লাগে। এতে গ্ৰাহকদের ভোগান্তি পোহাতে হয় । উপস্থিত সকলেই বলেন গাজীপুর বাজারে একটি অভিযোগ কেন্দ্র স্থাপন করার জন্য । গাজীপুর বাজারে অভিযোগ কেন্দ্র স্থাপন করা হলে গাজীপুর ও নিজমাওনা গ্ৰামের গ্ৰাহকদের ভোগান্তি দূর হবে।এ বিষয়ে মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী শান্তনু রায় বলেন , গাজীপুর বাজারে অভিযোগ কেন্দ্র স্থাপনের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

Leave a Reply

Your email address will not be published.