
শামীম আল মামুন, স্টাফ রিপোর্টার:
সারা দেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার তেলিহাটি ও মাওনা চৌরাস্তা এলাকায় পৃথকভাবে এই কর্মসূচি পালিত হয়।
বিকেলে তেলিহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে মিছিলটি তেলিহাটি থেকে শুরু হয়ে জৈনাবাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নূরুল আমীনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। বক্তব্যে তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রত্যাবর্তনকে সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠেছে। তার দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। শত শত মানুষ হত্যা করে শেখ হাসিনা পালিয়েছে। এ দেশের মানুষ বাংলার পবিত্র মাটিতে তাকে আর কোনো জায়গা করে দেবে না।” এ সময় তিনি দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, এসএম মাহফুল হাসান হান্নান এবং অ্যাডভোকেট জাফরসহ স্থানীয় নেতাকর্মীরা।এদিকে, একই দিন বিকেলে শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর নেতৃত্বে মাওনা চৌরাস্তা এলাকায় আরেকটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চৌরাস্তার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।

Leave a Reply