
কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার ১ নং আমাদি ইউনিয়ন পরিষদে ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নাধীন ‘Rain for Resilience (R4R)’ প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।২৯ শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আমাদি ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আমাদি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবু স্বপন কুমার।
এই সভায় জানানো হয়, প্রকল্পটির অর্থায়নে রয়েছে Islamic Relief UK এবং বাস্তবায়ন করছে Islamic Relief Bangladesh। জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলা, উপকূলীয় এলাকায় নিরাপদ সুপেয় পানির সংকট নিরসন ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে কয়রা, খুলনায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
কয়রা উপজেলা ইসলামিক রিলিফের প্রকল্প কর্মকর্তা গাজীউর রহমান, রেহেনা পারভীন ও মনিরা পারভীন কমিনিটি অর্গানাইজার । এ সময় আর উপস্থিত ছিলেন আমাদি ইউনিয়ন পরিষদের সচিব টুটুল কুন্ড, ইউপি সদস্য মাইনুল ইসলাম লিটন, মোঃ মামুন হোসেন, রাহিলা খাতুন, মাহমুদা বেগম, ইয়ুথ সদস্য রাসেল আহাম্মেদ, মনিরুল ইসলাম, উম্মে হাবিবা, খাদিজা সুলতানা, বিল্লাল হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply