ফুলপুরে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, সন্তান প্রসবের পর অভিযুক্ত পলাতক

ফুলপুরে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, সন্তান প্রসবের পর অভিযুক্ত পলাতক

আশিকুর রহমান সবুজ,​বিশেষ প্রতিনিধি


‎ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে (১৮) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ফলে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং সম্প্রতি একটি পুত্রসন্তান প্রসব করেছেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মোঃ শফিকুল মিয়া বাদী হয়ে ফুলপুর থানায় ৩ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎
‎​অভিযুক্তরা হলেন— ফুলপুর উপজেলার ৫ নং ফুলপুর ইউনিয়নের ঠাকুরবাখাই গ্রামের মৃত ফকরুল তালুকদারের ছেলে মোঃ রনি তালুকদার (২৫), তার ভাই মনিরুল তালুকদার (৩২) এবং মা আয়শা খাতুন (৬০)।
‎
‎​অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে ১নং বিবাদী রনি তালুকদারের সাথে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, রনি তালুকদার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বসতবাড়ির পাশে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পরিবারকে বিষয়টি জানায়। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার অভিযুক্তদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেলে রনির মা আয়শা খাতুন বিয়ের আশ্বাস দেন, কিন্তু দীর্ঘদিন পার হলেও বিয়ে সম্পন্ন করেননি। প্রায় ৩-৪ মাস আগে অভিযুক্ত রনি তালুকদার আত্মগোপনে চলে যায়।
‎
‎​গত ২ অক্টোবর রাতে ভুক্তভোগী তরুণী একটি পুত্রসন্তান প্রসব করেন। সন্তান জন্মের পর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পুনরায় বিবাদীদের বাড়িতে গেলে অভিযুক্তরা গালিগালাজ ও খারাপ আচরণ করে বিয়ে করাতে অস্বীকৃতি জানায়।
‎
‎​এ বিষয়ে ফুলপুর থানার আইনি প্রক্রিয়ার জন্য অভিযোগ দায়ের করা হয়েছে এবং ভুক্তভোগী পরিবার বিচার দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published.