বগুড়ার শেরপুরে জাতীয় শিক্ষক দিবস পালিত       

বগুড়ার শেরপুরে জাতীয় শিক্ষক দিবস পালিত       

শহিদুল ইসলাম শাওন,  শেরপুর (বগুড়া)প্রতিনিধি : 

বগুড়ার শেরপুরে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে।   ৫ অক্টোবর (সোমবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা ক্যাম্পাস পদক্ষিণ করে। র‌্যালিতে সরকারি কর্মকর্তা, সরকারি ও বেসরকারি কলেজ, সরকারি মাধ্যমিক ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষকেরা অংশগ্রহণ করেন। 

র‌্যালি শেষে উপজেলা ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক মেয়র জানে আলম খোকা, শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর সরকারি ডিজে হাই স্কুলের প্রধান শিক্ষক আক্তার উদ্দিন বিপ্লব, বাংলাদেশ শিক্ষক সমিতির শেরপুর উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম জিন্নাহ,  পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মোখলেছুর রহমান, শেরপুর শহীদিয়া  কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান, উলিপুর আমিরিয়া সমতুল্য কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই বারী, জয়লা জুয়ান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, শেরপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক  আশরাফুল আলম, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সভাপতি মিজানুর রহমান।  অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো করতে হবে। শিক্ষকরা যাতে নির্বিঘ্নে শ্রেনী কক্ষে পাঠদান করতে পারেন, তারা যাতে নির্যাতন/হয়রানির শিকার না হন, সেজন্য তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নতুন নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের কার্যকর পদক্ষেপ নিতে হবে। শিক্ষকরা এখন বহু ধারায় বিভক্ত। শিক্ষকের মর্যাদা ফিরিয়ে আনার জন্য নিজেদেরকেই আগে সংশোধন হতে হবে। শিক্ষকরা ঐক্যবদ্ধ থকলে তাদের শক্তি এবং মর্যাদা বৃদ্ধি পাবে। শিক্ষকরা হলেন শিশুর শেষ আশ্রয়স্থল। আমরা যদি যার যার অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করি, তবে একদিন অবশ্যই পরিবর্তন আসবে

Leave a Reply

Your email address will not be published.