‎দুর্গাপূজার আগেই শ্মশানঘাট পেল ভেড়ামারার দাস সম্প্রদায়

‎দুর্গাপূজার আগেই শ্মশানঘাট পেল ভেড়ামারার দাস সম্প্রদায়

ভেড়ামারা প্রতিনিধি মাহমুদুল হাসান চন্দন


‎কুষ্টিয়ার ভেড়ামারায় দাস সম্প্রদায়ের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে দুর্গাপূজার আগেই শ্মশানঘাটের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাতের উদ্যোগে বাহাদুরপুর ইউনিয়নের বাসুদেবপুর মৌজায় প্রায় এক বিঘা খাসজমি শ্মশানঘাটের জন্য নির্ধারণ করে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সম্প্রদায়ের সদস্যদের বুঝিয়ে দেওয়া হয়।
‎
‎গত বছর পদ্মা নদীর ভাঙনে আরকান্দি মাধবপুর এলাকার তাদের একমাত্র শ্মশানঘাটটি বিলীন হয়ে যায়। এরপর থেকে মরদেহ সৎকারের নির্দিষ্ট স্থান না থাকায় ভোগান্তিতে ছিলেন ৩৫ থেকে ৪০টি পরিবারের সদস্যরা।
‎
‎ইউএনও মো. আমিরুল আরাফাত জানান, দাস সম্প্রদায়ের সমস্যার কথা জানার পর উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়। এ কাজে জেলা প্রশাসকও সহযোগিতা করেছেন।
‎
‎দুর্গাপূজার আগে শ্মশানঘাটের ব্যবস্থা হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দাস সম্প্রদায়ের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published.