
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ১ নম্বর ভোটমারী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: আরিফুর হোসেন চৌধুরী চপল। আরিফ উদ্দিন চৌধুরী চপল। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে তাঁরা ভোটমারী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর এবং আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
পরিদর্শনকালেমো: আরিফুর হোসেন চৌধুরী চপল। বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা, সম্মান ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। শারদীয় দুর্গাপূজা যেন আনন্দ, উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের উন্নয়নমূলক উদ্যোগ ও পরিকল্পনার আলোকে এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভোটমারী ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও জনসেবামূলক কার্যক্রমের উন্নয়নে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোটমারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোকসুদার রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরিদর্শনকালে পূজামণ্ডপের নেতৃবৃন্দ তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply