ভেড়ামারায় শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে মাতৃমন্দির পরিদর্শনে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

ভেড়ামারায় শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে মাতৃমন্দির পরিদর্শনে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

মাহমুদুল হাসান চন্দন


‎কুষ্টিয়ার ভেড়ামারায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে শ্রী শ্রী জগৎ জননী মাতৃমন্দির পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
‎
‎মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি মন্দির পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দুর্গোৎসবের সার্বিক পরিবেশ ও ধর্মীয় আয়োজন ঘুরে দেখেন তিনি।
‎
‎পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্যসচিব শাহজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ মিন্টু, মিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজন আলী, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া, পৌর কৃষক দলের সভাপতি আশরাফুল আলম রিপন, বিএনপি নেতা মোখলেছুর রহমান সবুজ ও নাজমুল হুদা বিশ্বাসসহ স্থানীয় নেতাকর্মীরা।
‎
‎শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে ভেড়ামারার বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা পালিত হচ্ছে। মহানবমীতে মন্দির পরিদর্শনকে ঘিরে স্থানীয় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির পরিবেশে নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published.