জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন

নজমুল হক গাজীপুর


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ৭ নভেম্বরের (শনিবার) নির্ধারিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাটি সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষার অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। পরীক্ষা প্রতিদিন দুপুর ১:০০ টায় শুরু হবে এবং প্রশ্নপত্রে উল্লিখিত সময়কাল অনুযায়ী চলবে।


 পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও যেকোনো নির্দেশনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.nu.ac.bd) ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে। অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি না করার জন্যও বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।  

Leave a Reply

Your email address will not be published.