কালীগঞ্জে কৃষকের বারো লাখ টাকার আটটি গরু চুরি

কালীগঞ্জে কৃষকের বারো লাখ টাকার আটটি গরু চুরি

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ( গাজীপুর)  প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে চাচা ভাতিজার গোয়াল থেকে চোরেরা বারো লাখ টাকা দামের আটটি গাভি, ষাড় ও বকনা গরু চুরি করে নিয়ে গেছে।

শনিবার (৩১ অক্টোবর) উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের মৃত আঃ আজিজ মোল্লার পুত্র আরমান মেম্বারের ২টি ও তার ভাতিজা ছিদ্দিক মোল্লার পুত্র সাইফুল মোল্লার ৬টি গরু প্রতিদিনের মতো গোয়ালে রেখে রাতে ঘুমাতে যান। রাত আড়াইটার দিকে তারা গোয়ালে গরু দেখতে পেলেও ফজরের নামাজের সময় গোয়ালে গরু দেখতে না পেয়ে আশেপাশে খোঁজ করতে থাকেন। পরে মাটিতে গরুগুলোর পায়ের চিহ্ন দেখে রাস্তা পর্যন্ত গিয়ে সেখানে ট্রাকের চাকার চিহ্ন দেখতে পান। গরুগুলোর মূল্য প্রায় বারো লাখ টাকা বলে জানা যায়।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও কালীগঞ্জের বিভিন্ন এলাকায় গরু চুরির একাধিক ঘটনা ঘটেছে। একের পর এক গরু চুরির ঘটনায় কৃষক ও খামারিদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ করিম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশের বাড়ীর সিসিটিভি ক্যামের দেখে চোরদের সনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.