
স্টাফ রিপোর্টার, মোঃ রেজাউল হক কুড়িগ্রাম :-
কুড়িগ্রামে সিডিডি এর আয়োজনে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে চরাঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা এবং প্রাণহানি রোধে প্রশিক্ষণপ্রাপ্ত ৩৫ জন স্বেচ্ছাসেবকের মাঝে বন্যা উদ্ধার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার ১ নভেম্বর ২৬ইং দুপুরে, জেলা সদর উপজেলার যাত্রারপু ইউনিয়ন পরিষদ হলরুমে সেন্ট্রাল ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর আয়োজনে এবং ‘এ্যান্টিসিপেট, ইনক্লুড অ্যান্ড স্ট্রেনদেনিং কমিউনিটি রেজিলিয়েন্স ইন কুড়িগ্রাম’ প্রকল্পের আওতায় টাস্ক ফোর্সের ত্রৈমাসিক সভায় এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের হ্যান্ড মাইক, লাইফ জ্যাকেট, টর্চ লাইট, রেস্কিউ ব্যাগ, হুইসেল, রেইনকোট, গামবুট এবং প্রয়োজনীয় ওষুধসহ ফার্স্ট এইড বক্স মোট ১১ ধরনের প্রয়োজনীয় জরুরি উদ্ধার উপকরণ প্রদান করা হয়।
এসময় যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোহাম্মদ আব্দুল গফুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মাহমুদুল হাসান, বিশেষ অতিথি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জনাব মোঃ শাহাদাৎ হোসেন,
সিডিডি-এর লোকেশন কোঅর্ডিনেটর মোঃ ছাবেদ আলীসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বক্তারা জানান, যেকোনো দুর্যোগকালীন মুহূর্তে যাত্রাপুরের চরাঞ্চল ও প্লাবিত এলাকার দুর্গত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং উদ্ধার কার্যক্রমকে বেগবান করতে এই উপকরণগুলো বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবকরা দুর্যোগ মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply