‎গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

‎গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা


‎‎গাজীপুর প্রতিনিধি


‎‎গাজীপুরে গত কয়েকদিন বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শিল্প কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে দুপুর দেড়টার দিকে টিআরসেল ও পানির নিক্ষেপ করে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


‎‎রবিবার (১ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের নাওজোর,কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ ও ভোগড়া বাইপাস কালিয়াকৈর এর মৌচাক ,শফিপুর বাজার এলাকায় এই বিক্ষোভ শুরু হয়। বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কারখানার শ্রমিকরা কর্মস্থলে যোগ না দিয়ে কারখানা থেকে বেরিয়ে আসেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে দুপুর দেড়টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


‎‎শ্রমিকদের দাবি, মাসিক বেতন-ভাতাসহ সুযোগ-সুবিধা বাড়াতে হবে। এ সময় ৩০ হাজার টাকা বেতন-ভাতা নির্ধারণের দাবিও জানান তারা। পরে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা।


‎‎শ্রমিকরা মহাসড়কে আগুন জ্বালিয়ে আন্দোলন করার সময় পুলিশ বাধা প্রদান করলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে পাল্টা আক্রমণ করেন, এসময় পুলিশ গিভেন্সী গ্রুপের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে (অফিস) আশ্রয় নেয়। পরে আন্দোলনকারীরা ভোগড়া বাইপাস, কোনাবাড়ি , মৌচাক, শফিপুর বাজার ট্রাফিক পুলিশ বক্স ভাংচুর করে ও আগুন ধরিয়ে দিয়ে আসবাবপত্র গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে দেয়। ‎পরে দুপুর দেড়টার দিকে টিআরসেল ও পানির নিক্ষেপ করে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করার কিছুক্ষণ পরে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে বাসন মেট্রো থানা বিএনপি সভাপতি আলহাজ্ব তানভীর সিরাজের উপস্থিতিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মিছিল করেন।


‎‎পরিস্থিতি সামাল দিতে অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিজিবি মোতায়েন করা হয়েছে।শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবি এবং কর্মপরিবেশ নিয়ে অসন্তোষের কারণে আবারও শিল্পাঞ্চলে অস্থিরতার পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published.