লাকসামের কৃতী সন্তান মনজুর কাদের মজুমদার সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি, আনন্দিত এলাকাবাসী

লাকসামের কৃতী সন্তান মনজুর কাদের মজুমদার সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি, আনন্দিত এলাকাবাসী

রবিউল হোসাইন সবুজ (কুমিল্লা) প্রতিনিধি: দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ পদোন্নতি পেয়েছেন কুমিল্লার লাকসাম উপজেলার কৃতী সন্তান মো. মনজুর কাদের মজুমদার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ৫ নভেম্বর ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনে তাঁকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদ থেকে বাংলাদেশ পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনের তালিকার ৬৭ নম্বরে তাঁর নাম উল্লেখ রয়েছে। সেখানে তাঁর কর্মস্থল হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) উল্লেখ করা হয়েছে।

জানা যায়, তিনি লক্ষ্মীপুর জেলা সিআইডিতে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর এই পদোন্নতির খবরে পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

লাকসামের কৃতী সন্তান হিসেবে তাঁর এ অর্জনে গর্বিত স্থানীয়রা। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বেও তিনি সততা, দক্ষতা ও পেশাদারত্বের মাধ্যমে দেশ ও মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তাঁর এই সাফল্যে বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published.