
মাহমুদুল হাসান চন্দন:
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা এলাকায় জনশৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাক্তার গাজী আশিক বাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ভেড়ামারা রেলওয়ে প্ল্যাটফর্ম সংলগ্ন খেলাঘর ও ফলের দোকানের সামনের নির্ধারিত নো-পার্কিং এলাকায় প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্সবিহীন তিনটি ‘ON TEST’ মোটরসাইকেল জব্দ করা হয়।
এ সময় সংশ্লিষ্টদের ভবিষ্যতে নির্ধারিত নো-পার্কিং এলাকায় যানবাহন পার্কিং না করার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে নির্দেশনা অমান্য করে পুনরায় সেখানে গাড়ি পার্কিং করলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও অর্থদণ্ড প্রদানের বিষয়ে সতর্ক করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে, জনশৃঙ্খলা রক্ষা এবং পৌরসভার আইন ও বিধিবিধান বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পৌরসভার নির্ধারিত নো-পার্কিং এলাকায় যানবাহন পার্কিং না করে আইন মেনে চলার পাশাপাশি সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Reply