সাভারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাংবাদিক নাদিমের মৃত্যু

সাভারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাংবাদিক নাদিমের মৃত্যু

সাভার প্রতিনিধি

সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নাদিম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সাংবাদিক নাদিম দীর্ঘদিন ধরে সাভার অঞ্চলে সাংবাদিকতা করেছেন। তিনি বাংলা মেইল, বাংলাট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যুতে সাভারের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.