21150

যানবাহনে অতিরিক্ত সাদা লাইটের দাপট, ভোগান্তিতে সাধারণ মানুষ চোখে তীব্র আলো পড়ে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, সাদা লাইট বন্ধের দাবভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:

‎কুষ্টিয়ার ভেড়ামারাসহ বিভিন্ন সড়কে অটো, সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনে অতিরিক্ত উজ্জ্বল সাদা লাইট ব্যবহারে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে রাতের বেলায় এসব লাইটের তীব্র আলো পথচারী ও বিপরীত দিক থেকে আসা যানবাহনের চালকদের চোখে সরাসরি পড়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা।

‎স্থানীয়দের অভিযোগ, অনেক যানবাহনে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শক্তিশালী সাদা এলইডি লাইট ব্যবহার করা হচ্ছে। এসব লাইটের আলো সরাসরি চোখে পড়লে সামনের রাস্তা দেখতে সমস্যা হয়। ফলে পথচারী, সাইকেল ও মোটরসাইকেল চালকদের নিরাপদ চলাচল কঠিন হয়ে পড়ে।

‎এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. আব্দুল হালিম বলেন, রাতে রাস্তায় চলাচলের সময় বিপরীত দিক থেকে আসা গাড়ির সাদা লাইট চোখে লাগে। কিছু সময়ের জন্য সামনে কিছুই ভালোভাবে দেখা যায় না। এতে সাধারণ মানুষকে খুব সমস্যায় পড়তে হয়।

‎স্থানীয় ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, অটো ও সিএনজিসহ বিভিন্ন যানবাহনে অতিরিক্ত উজ্জ্বল লাইট ব্যবহার করা হচ্ছে। চালকরা হয়তো নিজেদের সুবিধার জন্য এসব লাইট লাগাচ্ছেন, কিন্তু অন্যদের যে কতটা অসুবিধা হচ্ছে, তা ভাবছেন না। এ বিষয়ে প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন।

‎শিক্ষার্থী মো. সোহেল রানা বলেন, রাতে রাস্তা পার হওয়ার সময় এসব তীব্র আলো চোখে পড়লে সামনে ঠিকমতো দেখা যায় না। বিশেষ করে পথচারী ও ছোট যানবাহনের চালকদের জন্য এটি ঝুঁকিপূর্ণ। যানবাহনে নিয়ম মেনে লাইট ব্যবহার নিশ্চিত করা উচিত।

‎সচেতন মহলের দাবি, যানবাহনে অতিরিক্ত উজ্জ্বল ও চোখে সরাসরি আলো ফেলে এমন লাইটের ব্যবহার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি নিয়মবহির্ভূত লাইটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং চালকদের সচেতন করতে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন তারা।

‎সাধারণ মানুষের প্রত্যাশা, সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে যানবাহনে অতিরিক্ত তীব্র সাদা লাইটের ব্যবহার বন্ধে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্ট প্রশাসন।

‎

Leave a Reply

Your email address will not be published.