
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরে বিশেষ অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ছিনতাইকারী ও পেশাদার মাদক ব্যবসায়ী শামীম ওরফে কানা শামীমকে (৩২) গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ।
রোববার (১৫ নভেম্বর ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এস এম শফিকুল ইসলাম। শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে মহানগরীর গাছা থানাধীন মধ্য খাইলকুর আদর্শনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শামীম ওরফে কানা শামীম গাজীপুর মহানগরের খাইলকৈর এলাকার মো. জালাল উদ্দিন ওরফে জাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শামীমের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, ছিনতাই, মারামারি ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ইতিপূর্বে ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল। তাঁর বিরুদ্ধে গাছা থানাসহ জিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। শামীমকে গ্রেপ্তারের খবরে গাছা থানা এলাকার স্থানীয় বাসিন্দা ও নাগরিক সমাজের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গাছা থানার অফিসার ইনচার্জ জানান গ্রেফতারকৃত শামীমের বিরুদ্ধে গাছা থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply