চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় ট্রাক জব্দ,৩৬টি মোবাইলসহ ১ জন আটক

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় ট্রাক জব্দ,৩৬টি মোবাইলসহ ১ জন আটক

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পাথর বোঝাই ভারতীয় ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। রোববার রাতে পরিচালিত এক অভিযানে ৪০ টন পাথর বোঝাই ভারতীয় ট্রাকটি জব্দ করে ৫৯ বিজিবি।


এ সময় ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার সহ আটক করা হয় ভারতীয় নাগরিক ট্রাক চালক জসিমকে। সোমবার (১৬ নভেম্বর) বিকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এই তথ্য জানান মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির মিডিয়া সেল।আটক ট্রাক চালক জসিম শেখ (২৭) ভারতের মালদা জেলার কালিয়াচক থানার উমকান্ড এলাকার মিল্লিক সুলতানপুর গ্রামের জমিন শেখের ছেলে।


এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল কাজী আল আমিন অপু বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে নিজস্ব গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি চৌকষ টহল দল রোববার দিবাগত রাত ১০টায় সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী মধ্যবাজার এলাকায় পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে।


এ সময় পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাকে তল্লাশি করে চালকের কেবিনেটের সিটের নীচে বিশেষ কায়দায় লুকায়িত আবস্থায় ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।অধিনায়ক আরো জানান, পরে ৪০ টন পাথরসহ ভারতীয় ট্রাকটি (ডবিøউবি-৭৩-জি-৪০০১) জব্দ করে এর চালক ভারতীয় নাগরিক জসিম শেখকে আটক করে বিজিবি।

মোবাইল ফোন, পাথর এবং ভারতীয় ট্রাকের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৪ লক্ষ ৪৩ হাজার টাকা যা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি।

Leave a Reply

Your email address will not be published.