কলাপাড়ায় শ্রেষ্ঠ শিক্ষক ও কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

কলাপাড়ায় শ্রেষ্ঠ শিক্ষক ও কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

মো.রুমী শরীফ উপকূলীয় প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় সরকার নির্বাচিত জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার ও এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী মো. আসিফকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, প্রত্যন্ত গ্রামে একজন শিক্ষক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়া অত্যন্ত গর্বের বিষয়। শিক্ষক মোমবাতির মতো, নিজের আলোয় অন্যকে আলোকিত করেন।

সংবর্ধিত শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার এ অর্জনের কৃতিত্ব বিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার বলে উল্লেখ করেন। তিনি বিদ্যালয়কে উপজেলার একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠান শেষে গুণী শিক্ষক, কৃতী শিক্ষার্থী ও অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.