গফরগাঁওয়ে মাদ্রাসায়ে তালিমুল কোরআন ও মসজিদের ইসলামী মহাসম্মেলন প্রধান অতিথি এমপি আক্তারুজ্জামান বাচ্চু

গফরগাঁওয়ে মাদ্রাসায়ে তালিমুল কোরআন ও মসজিদের ইসলামী মহাসম্মেলন প্রধান অতিথি এমপি আক্তারুজ্জামান বাচ্চু

আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদ্রাসায়ে তালিমুল কোরআন ও মসজিদ, বরভরা, রসুলপুর-এর উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ১৯ নভেম্বর ২০২৬, রোজ বৃহস্পতিবার বাদ আছর হতে মাদ্রাসা ময়দানে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন আলহাজ্ব হযরত মাওঃ মোবারক হোসেন সাহেব দা.বা., মুহতামিম, জামিয়া ইসলামিয়া দারুল উলুম, বানিয়ারচালা, গাজীপুর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ আখতারুজ্জামান বাচ্চু এমপি মহোদয়, জাতীয় সংসদ সদস্য, ময়মনসিংহ-১০ (গফরগাঁও-১০)।

প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসিরে কোরআন হযরত মাওঃ ক্বারী গোলাম মোস্তফা। তিনি আন্তর্জাতিক ক্বেরাত প্রতিযোগিতায় মক্কা শরীফসহ চার বার পুরস্কার প্রাপ্ত, বাংলাদেশ বেতার ও টিভি চ্যানেলসমূহে পবিত্র কোরআন শিক্ষার আসরের পরিচালক ও তাফসীর কারক, জাতীয় সংসদ অধিবেশনে বিয়াল্লিশ বছর যাবৎ কোরআন তেলাওয়াত ও তর্জমাকারী।

বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন মুফতি রকিবুল ইসলাম রসুলপুরী, খতিব, মাতবর বাড়ি জামে মসজিদ, পূর্বাচল সিটি এবং মাওঃ বেলাল হোসাইন সাহেব দা.বা., শাইখুল হাদিস, জামিয়া নূরুল উলুম, গফরগাঁও।

বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত থাকবেন জনাব আনিসুর রহমান, রসুলপুর ইউনিয়ন সমাজসেবক, জনাব বেলায়েত হোসেন, সমাজসেবক, জনাব আব্দুর রহমান রুবেল, সমাজসেবক ও জনাব আনোয়ার হোসাইন জুয়েল মোল্লা, সমাজসেবক।

আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে উপস্থিত থাকবেন মুফতি ইমরান হুসাইন শারিফ, মুফতি আব্দুল করিম মাযহারী সাহেব, মুফতি মাসুদুর রহমান, মাওলানা হাবিবুর রহমান সাহেব, মুফতি আসাদুল্লাহ সাহেব, মাওলানা সাদিকুর রহমান ও মাওলানা কামরুজ্জামান সাহেব।

মাহফিল পরিচালনায় থাকবেন মাওলানা সহিদুল ইসলাম ও মাওলানা জসিম উদ্দিন।

উক্ত মহাসম্মেলনে আপনারা দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের কামিয়াবী হাসিল করুন। মাহফিল সফল করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ হাবিবুর রহমান এহসানী।

Leave a Reply

Your email address will not be published.