
আসাদুজ্জামান,স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরে তারতিলুল কুরআন হাকিমিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা এবং হাজী আব্দুল হেকিম জামে মসজিদের উদ্যোগে ১০ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গত ১৭ নভেম্বর ২০২৬, রোজ মঙ্গলবার বাদ আছর শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া মাদ্রাসা ময়দানে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। বাদ আছর থেকেই ময়দানে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। সারিবদ্ধভাবে বসে সবাই বয়ান শুনেন।
মহাসম্মেলনে সভাপতিত্ব করেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ জসিম উদ্দিন, সহকারী অধ্যাপক, গাজীপুর ফাযিল বি.এ (প্রভাষক) মাদ্রাসা ও খতিব, বাইতুল আতিক জামে মসজিদ, বকুলতলা, শ্রীপুর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন বেপারী, সদস্য সচিব, শ্রীপুর পৌর বিএনপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম মোস্তফা কবির সাহেব, চেয়ারম্যান, জে.এন. ফ্যাশন লিমিটেড ও বিশিষ্ট শিক্ষানুরাগী, উত্তরা, ঢাকা।
প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন হাফেজ ক্বারী মাওলানা আব্দুর রহিম আল-মাদানী, খতিব, বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, গাজীপুর। তিনি কুরআন ও হাদিসের আলোকে ঈমান, আমল, নামাজ, আদব-আখলাক ও আখেরাতের প্রস্তুতি নিয়ে হৃদয়ছোঁয়া বয়ান করেন।
দ্বিতীয় বক্তা হিসেবে বয়ান করেন হযরত মাও. আব্দুল লতিফ খাঁন সিরাজগঞ্জ, মুহতামিম, শাহবাজপুর দারুল উলুম কওমী মাদ্রাসা। তৃতীয় বক্তা হিসেবে বয়ান করেন মুফতী মুনীরুল ইসলাম গাজীপুরী, মুহতামিম, জামিয়া কাসিমুল উলুম কওমী মাদ্রাসা, আনসার রোড, শ্রীপুর।
এছাড়াও স্থানীয় উলামায়ে কেরামগণ ওয়াজ নসিহত পেশ করেন। মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লি মহাসম্মেলনে অংশ নেন।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ, মাদ্রাসা ও মসজিদের উন্নতি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মহাসম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply