জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

 নজমুল হক গাজীপুর


নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ও এতিম-দুস্থ শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে ক্যাম্পাসে এতিম ও দুস্থ শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ও বিভিন্ন ভবনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ব্যানার টাঙানো হয়।


 দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের পরিচালক এস এম মাসুদ রানা, এস্টেট দপ্তরের পরিচালক মুহাম্মদ মোসলেম উদ্দিন, প্রক্টর মো. সুমন রহমানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।  

Leave a Reply

Your email address will not be published.