উনিয়ায় আওয়ামীলীগ নেতা সহ গ্রেফতার ৫

উনিয়ায় আওয়ামীলীগ নেতা সহ গ্রেফতার ৫

রিয়াজুল হক সাগর, রংপুর


কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বনাথ গ্রামের বাসিন্দা জসমত আলী কে (৬০)ও হারাগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সিট নাজিরদহ গ্রামের বাসিন্দা মাইদুল ইসলাম মুকুল(৩৩) কে আটক করেছে পুলিশ।সোমবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ নেতা জসমত আলী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মাইদুল ইসলাম বিভিন্ন সময় গোপনে নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।


এছাড়াও একই রাতে মাদক মামলায় পূর্বচাঁনঘাট গ্রামের আব্দুল কাদেরের পুত্র রাজু মিয়া (২১) খোর্দ্দভূতছাড়া গ্রামের আমির উদ্দিনের পুত্র মশিউর রহমান (২২) ও ওয়ারেন্ট ভূক্ত আসামি পর্বচাঁনঘাট গ্রামের বাসিন্দা আতিয়ার রহমানের পুত্র গোলজার হোসেন (২৭)গ্রেফতার করেছে পুলিশ।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল জানান, আসামিদের কে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.