নাচোলে থানা পুলিশের অভিযানে দুই চোরাই গরু উদ্ধার, আটক ১

নাচোলে থানা পুলিশের অভিযানে দুই চোরাই গরু উদ্ধার, আটক ১

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে দুটি চোরাই গাভী উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ডালিম (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।গত ২২ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে নাচোল ইউনিয়নের পীরপুর সাহানাপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ডালিম ওই গ্রামের এমরান আলীর ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) রাজীব উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান।
এ সময় ডালিমের হেফাজত থেকে আনুমানিক দুই লাখ টাকা মূল্যের দুটি চোরাই গাভী উদ্ধার করা হয়।


উদ্ধার হওয়া গরু দুটির মধ্যে একটি লাল রঙের গাভী। এর দুটি শিং প্রায় আড়াই ইঞ্চি লম্বা এবং আটটি দাঁত রয়েছে।
গরুটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫ হাজার টাকা। অপরটি কালচে লাল রঙের গাভী, যার দুটি শিং প্রায় দুই ইঞ্চি লম্বা এবং দুটি দাঁত রয়েছে। এর আনুমানিক মূল্য ৯৫ হাজার টাকা।নাচোল থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এদিকে চুরি ও ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.