পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

মো. আরফান আলী


” রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ,
সবার আগে বাংলাদেশ “
“জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ – ২০২৬” উপলক্ষ্যে পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ ও উপজেলা প্রশাসন এর যৌথ আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা, উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকূরগাঁও -৩ আসনের সংসদ সদস্য প্রতিনিধি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউর ইসলাম জিয়া,।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম। তিনি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেণ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মাংস, ডিম ও দুধের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সঙ্গে দেশের বিপুলসংখ্যক প্রান্তিক কৃষক, খামারি ও নারী উদ্যোক্তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। বিশেষ করে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে তুলতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন গুরুত্বপূর্ণ অবদান রাখছে।বক্তারা প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করতে সরকার, খামারি, গবেষক ও বেসরকারি উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দীপ্ত সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান ,পৌর বিএনপির সভাপতি রহুল আমিন, যুগ্ম সা. সম্পাদক জিল্লুর রহমান, যুব দলের সভাপতি নজমুল হুদা মিঠু, উপজেলা জামায়াতে আমীর বেলাল আহমেদ, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জেডএ বাবুল,স্থানীয় খামারি, উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ১৫ জন বিভিন্ন খামারীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে

Leave a Reply

Your email address will not be published.