বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার শুধু ফোনকল বা সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নেই। অফিসের কাজ, অনলাইন ক্লাস, ভিডিও দেখা, গেমিং, ছবি তোলা কিংবা ডিজিটাল লেনদেন—সবকিছুর জন্যই এখন স্মার্টফোনের ওপর নির্ভরতা বাড়ছে। তাই ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া ব্যবহারকারীদের অন্যতম বড় উদ্বেগ। এ কারণেই দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখতে সক্ষম ব্যাটারির চাহিদা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। এই...
Category: তথ্যপ্রযুক্তি
৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭
ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ – স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড় চমক নিয়ে আসছে শাওমি বাংলাদেশ। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। আগামী আগস্টে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে যাচ্ছে তাদের নতুন স্মার্টফোন রেডমি ১৭, যা বদলে দিতে পারে মিড-রেঞ্জ সেগমেন্টের চেনা সমীকরণ। ব্যাটারি পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি সুরক্ষায় নতুন মাত্রা যোগ করতেই ডিজাইন করা হয়েছে এই স্মার্টফোনটি। ৭,৫০০...
টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে
আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু আকর্ষণীয় ফিচারের ওপর ভরসা করে সিদ্ধান্ত নেওয়া কঠিন। শক্তিশালী প্রসেসর, ভালো ক্যামেরা কিংবা দ্রুত চার্জিং সুবিধার মতো বিষয়গুলো যেমন গুরুত্ব পায়, তেমনি ফোনটি দীর্ঘদিন ব্যবহারে কতটা স্বাচ্ছন্দ্য দেবে, সেই হিসাবটাও সমানভাবে সামনে চলে আসে। বিশেষ করে একটি ফোন কেনার পর তা টানা কয়েক বছর নিশ্চিন্তে ব্যবহার করতে চান...
ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে। ফুটবল উন্মাদনায় যখন পুরো দেশ উচ্ছ্বসিত, তখন অসংখ্য পরিবার তাদের বসার ঘরকে যেন ছোট্ট এক স্টেডিয়ামে পরিণত করেছে। প্রাণবন্ত লাইভ সম্প্রচারিত ম্যাচ উপভোগের অভিজ্ঞতা নিশ্চিত করতে অনেকেই শাওমির বড় পর্দা ও উচ্চ...
মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
অনলাইন ডেস্ক ঢাকা, ১৯ জুলাই ২০২৬: এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ ও ‘মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার’ বিভাগে বিজয়ী হয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। একই সঙ্গে ‘সহযাত্রা: কোক্রিয়েটিং ইমপ্যাক্ট’ উদ্যোগের জন্য সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস বিভাগে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া আরও দুই বিভাগে সম্মানজনক স্বীকৃতিসহ এবারের আয়োজনে মোট পাঁচটি সম্মাননা অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ। বাংলাদেশ সাসটেইনেবিলিটি সামিটের অংশ হিসেবে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম, উদ্ভাবন, সহযোগিতা ও কার্যকর প্রভাবের মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেয়। তিনটি বিভাগে বিজয়ী হওয়ার পাশাপাশি ইউনিলিভার বাংলাদেশ ‘স্মার্ট কাস্টমার লজিস্টিকস অ্যান্ড ট্রেড’ উদ্যোগের জন্য ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বিভাগে এবং ‘ইউ-রিফিল ২.০ অ্যান্ড রিইঞ্জিনিয়ারিং প্যাকেজিং’ উদ্যোগের জন্য রেসপনসিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন বিভাগে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে। এসব সম্মাননা ইউনিলিভার বাংলাদেশের ধারাবাহিক উদ্যোগের স্বীকৃতি। কার্যকর অংশীদারত্ব ও ব্যবসায়িক উদ্ভাবন এগিয়ে নেওয়ার পাশাপাশি দায়িত্বশীল উৎপাদন ও ব্যবহারের চর্চা প্রসারে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, স্থানীয় জনগোষ্ঠী এবং অন্যান্য অংশীজনের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটিএসব প্রচেষ্টার লক্ষ্য বৃহৎ পরিসরে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব তৈরি করা। ইউনিলিভার বাংলাদেশের পক্ষে পুরস্কারগুলো গ্রহণ করেন প্রতিষ্ঠানটির হিউম্যান রিসোর্স ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির এবং কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট হেড মো. শাদমান সাদেকীন। এ সময় ব্যবসায়ী নেতা, উন্নয়ন সহযোগী ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। ইউনিলিভার বাংলাদেশ ছয় দশকের বেশি সময় ধরে দেশে ব্যবসা পরিচালনা করছে এবং টেকসই উন্নয়নকে তার ব্যবসা ও কার্যক্রমের সঙ্গে একীভূত করেছে। ব্র্যান্ড, উদ্ভাবন ও অংশীদারত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি ভোক্তা, জনগোষ্ঠী ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি সুফল সৃষ্টির পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে অবদান রেখে চলেছে।
দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি
অনলাইন ডেস্ক বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি, বাংলাদেশে তাদের যাত্রা শুরুর পর থেকে দেশের রাস্তায় ১,০০০-এর অধিক এনইভি’র যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। ২০২৪ সালের ০৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে অনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে বিওয়াইডি। তখন থেকেই বিভিন্ন দামের একাধিক এনইভি মডেলের মাধ্যমে নিজেদের পোর্টফলিও সমৃদ্ধ করার পাশাপাশি,...
ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অনলাইন ডেস্ক স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে এর প্রসেসর। তবে ফোনটি টানা কেমন পারফর্ম করবে, তা অনেকটাই নির্ভর করে পর্দার আড়ালে থাকা একটি বিষয়ের ওপর। আর তা হলো ‘থার্মাল ম্যানেজমেন্ট’ বা তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। টানা গেমিং, ভিডিও এডিটিং কিংবা ব্যাকগ্রাউন্ডে ভারী সব অ্যাপ একসঙ্গে চালানোর সময় প্রসেসর গরম হয়ে যাওয়াই...
এআই নতুন সম্ভাবনা: যদি স্মার্টফোনই মনে রাখে প্রয়োজনীয় সবকিছু!
একসময় মানুষ ভুলে যেত ডায়েরি, নোটবুক কিংবা গুরুত্বপূর্ণ কোনো কাগজ। এখন ভুলে যাওয়ার ধরন বদলেছে। তথ্য হারায় না, বরং হারিয়ে যায় অংসখ্য নতুন তথ্যের ভিড়ে। প্রয়োজনের সময় একটি ঠিকানা, ব্যাংক লেনদেনের রসিদ, অনলাইন মিটিংয়ের নোট কিংবা কয়েক সপ্তাহ আগে দেখা একটি গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পেতে অনেককেই ফোনের গ্যালারি, ইমেইল বা মেসেজে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করতে হয়।...
গণতন্ত্রের সংগ্রামে এনটিভির সাহসী ভূমিকার প্রশংসা মির্জা ফখরুলের, ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিতে
গণতন্ত্রের সংগ্রামে এনটিভির সাহসী ভূমিকার প্রশংসা মির্জা ফখরুলের, ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিতে রিয়াজুল হক সাগর, রংপুর। আলোচনা, শুভেচ্ছা বিনিময়, কেক কাটা এবং প্রাণবন্ত মিলনমেলার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে উদযাপিত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গণতন্ত্রের সংগ্রামে এনটিভি গুরুত্বপূর্ণ ভূমিকা...
দেশের ভবিষ্যৎ ডিজিটাল কাঠামো তৈরিতে অবদান রাখায় সাইবার লিডারদের সম্মানিত করেছে ফিনিক্স সামিট ২০২৬
বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে গত শনিবার (২৯ জুন) সফলভাবে সম্পন্ন হয়েছে দেশের শীর্ষস্থানীয় সাইবার সিকিউরিটি সম্মেলন ‘ফিনিক্স সামিট ২০২৬’। ডিজিটাল রেজিলিয়েন্স শক্তিশালী করতে ও পরবর্তী প্রজন্মের সাইবার পেশাজীবীদের অনুপ্রাণিত করতে যারা নিরলস কাজ করে যাচ্ছেন, এই আয়োজনে মূলত তাদেরই সম্মানিত করা হয়েছে। এই সামিটের অন্যতম প্রধান আকর্ষণ...









