বিশ্বজুড়ে যখন ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখন শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো নিয়ে এসেছে তাদের বিশেষ বিশ্বকাপ ক্যাম্পেইন ‘শ্যুট অ্যান্ড উইন – মেক ইউর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’। এই ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা আকর্ষণীয় উপহার জিতে নিতে পারবেন, উপভোগ করতে পারবেন বিশেষ ছাড় এবং বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসবকে আরও আনন্দময় ও রোমাঞ্চকর উপায়ে উদযাপন করতে পারবেন।...
Category: তথ্যপ্রযুক্তি
৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের রেডমি প্যাড ২ উন্মোচন করেছেডিভাইসটি স্মুথ ভিউইং, সহজ বহনযোগ্যতা ও প্রতিদিনের নির্ভরযোগ্য কর্মদক্ষতা নিশ্চিত করবে। শিক্ষার্থী, ইয়াং প্রোফেশনালস, গেমার, কন্টেন্ট স্ট্রিমার ও বিনোদন পছন্দ করেন এমন ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ফিচার সহ ট্যাবলেটটি নিয়ে আসা হয়েছে। হাতে ধরার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যদায়ক এই রেডমি প্যাড ২ ৯.৭ ইঞ্চি ডিভাইসটিতে ২কে ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লের পাশাপাশি, ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট রয়েছে। যা পড়াশোনা, স্ট্রিমিং ও ব্রাউজিংয়ের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে। ট্যাবলেটটিতে ৬০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, যা দিনের আলোতেও স্পষ্ট ভিজ্যুয়াল নিশ্চিত করবে। এছাড়াও, দীর্ঘসময় ধরে চোখের জন্য স্বস্তিদায়ক ব্যবহার নিশ্চিত করতে ডিভাইসটিতে টিইউভি রেইনল্যান্ড-সার্টিফাইড আই কমফোর্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। রেডমি প্যাড ২-এ রয়েছে স্ন্যাপড্রাগন ৬এস ফোরজি জেন ২ প্রসেসর ও শাওমি হাইপারওএস ৩, যা ব্যবহারকারীদের জন্য মাল্টিটাস্কিং ও নিরবচ্ছিন্ন সফটওয়্যারের অভিজ্ঞতা নিশ্চিত করবে। পাশাপাশি, ট্যাবলেটটির ইন্টারকানেক্টিভিটি ফিচার শাওমির অন্যান্য ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতা আরও সাবলীল করবে। বাইরে ব্যস্ত থাকেন এমন ব্যবহারকারীদের সারাদিন নিশ্চিন্ত রাখতে রেডমি প্যাড ২-এ ৭,৬০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বড় ব্যাটারি হওয়ার পরও এটি মাত্র ৭.৪৪ মিলিমিটারের হালকা-পাতলা ও সহজে বহনযোগ্য। এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “শাওমিতে আমরা প্রতিনিয়ত উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসার মাধ্যমে ব্যবহারকারীদের প্রতিদিনের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে কাজ করছি। রেডমি প্যাড ২ শিক্ষার্থী, ইয়ং প্রফেশনাল, কনটেন্ট স্ট্রিমার, ক্যাজুয়াল গেমার ও বিনোদন পছন্দ করেন এমন ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছে; যারা প্রোডাক্টিভিটি ও বিনোদন দুই ক্ষেত্রেই একটি নির্ভরযোগ্য ডিভাইস চান। আমাদের বিশ্বাস, অনবদ্য ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ ও অনন্য অভিজ্ঞতা দিতে সক্ষম রেডমি প্যাড ২ কিছু শেখা, কাজ করা বা বিনোদনের ক্ষেত্রে একটি আদর্শ ডিভাইস হয়ে উঠবে।” গ্রাফাইট গ্রে ও সিলভার দুইটি অনন্য রঙে নিয়ে আসা হয়েছে রেডমি প্যাড ২। ভিন্ন ভিন্ন কানেক্টিভিটির চাহিদা পূরণে ওয়াইফাই ও ওয়াইফাই + সেলুলার দুইটি ভার্সনেই ডিভাইসটি পাওয়া যাচ্ছে। রেডমি প্যাড ২ ৯.৭ ইঞ্চি...
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স
দীর্ঘ সময় ধরে স্মার্টফোন বাজারের মূল আকর্ষণ ছিল র্যাম-রম, প্রসেসর আর চড়া দাম। তবে এখন মানুষের পছন্দ বদলেছে। ফোন এখন শুধু কথা বলার জন্য না, বরং অফিস, বিনোদন আর সারাদিনের নানা কাজে সবসময় লাগে। তাই ফিচারের চেয়ে ডিভাইসটি নিজের লাইফস্টাইলে কতটা কাজে আসছে, মানুষ এখন সেটাই বেশি বিবেচনা করছে। এই কারণে সব ধরনের মানুষের জন্য একই রকম ফোন বানানোর আইডিয়া থেকে...
মধুপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করে তুলতে “এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণ” কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং উপজেলা কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি...
ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে এখন বিওয়াইডি
বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি গ্লোবাল র্যাঙ্কিংয়ে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। সেন্টার অব অটোমোটিভ ম্যানেজমেন্ট (সিএএম) কর্তৃক প্রকাশিত ‘অটোমোটিভ ইনোভেশনস রিপোর্ট ২০২৬’-এ শীর্ষস্থান অধিকার করার মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো চীনা অটোমোবাইল উৎপাদক প্রতিষ্ঠান এ সাফল্য অর্জন করলো। সিএএমের মর্যাদাপূর্ণ এই প্রতিবেদনের ২২তম সংস্করণে নিজস্ব ‘এম.ও.বি.আইএল’ পদ্ধতি ব্যবহার করে ৩৬টি বৈশ্বিক অটোমোটিভ...
ঝালকাঠিতে ইয়াসের যুব উন্নয়ন ও সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
রিপোর্ট : ইমাম বিমান ঝালকাঠিতে Skill Up for Society & Safe Cyberspace” প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং নিরাপদ ডিজিটাল নাগরিকত্ব গড়ে তোলার লক্ষ্যে ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) আয়োজনে “Youth Empowerment & Cyber Safety Workshop 2026” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন খ্যাতিমান বক্তা, সংগঠক, গবেষক ও সমাজকর্মীরা তরুণদের ব্যক্তিগত...
টুংটাং শব্দে মুখর ভেড়ামারার কামারপাড়া: দম ফেলার ফুসরত নেই কারিগরদের
মাহমুদুল হাসান চন্দন: পবিত্র ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কামারপাড়াগুলোতে ব্যস্ততা ততই বাড়ছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত জ্বলছে কামারশালার জ্বলন্ত কয়লার আগুন। লোহা পুড়িয়ে পিটিয়ে নতুন দা, বঁটি, ছুরি, চাপাতি ও কুড়াল তৈরিতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার শত শত কামার শিল্পী। একই সাথে চলছে পুরোনো ভোঁতা হয়ে যাওয়া সরঞ্জামগুলোতে শান...
অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট
শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) থেকে তাদের এ সিরিজ স্মার্টফোনের জন্য বিশেষ স্বীকৃতি অর্জন করেছে। এই সার্টিফিকেশনে অপো এ সিরিজের তিনটি গুরুত্বপূর্ণ দিক, কালারওএসের স্মুথনেস, সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ ও নির্ভরযোগ্য অলরাউন্ড ডিউরেবিলিটি, বিশেষ স্বীকৃতি পেয়েছে। এই অর্জন দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা ও ধারাবাহিক অভিজ্ঞতা নিশ্চিতের ক্ষেত্রে...
আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন
আজকের দিনে স্মার্টফোন কেবল পকেটে রাখার কোনো ডিভাইস নয়। সকাল থেকে রাত পর্যন্ত এটি আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ব্যবহারকারীদের বাস্তব জীবনের এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই ঈদবাজারে ইনফিনিক্স গুরুত্ব দিয়েছে তাদের নতুন ‘নোট ৬০ সিরিজ’ এবং ‘হট ৭০’ ফোনে। কেবল কাগজের কলমে স্পেসিফিকেশন না বাড়িয়ে, ফোনগুলোর বাস্তব কার্যক্ষমতা ও অভিজ্ঞতার ওপরই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। দৈনন্দিন ব্যবহারে যারা মসৃণ পারফরম্যান্স এবং প্রিমিয়াম আমেজ চান, তাদের জন্যই তৈরি হয়েছে ‘নোট ৬০ সিরিজ’। ফোনটির ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ১.৫-কে অ্যামোলেড ডিসপ্লে স্ক্রলিং, ভিডিও স্ট্রিমিং এবং গেমিংকে করবে দারুণ স্বাচ্ছন্দ্যময়। ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা কিংবা এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়া, সবকিছুই হবে চোখের পলকে। পারফরম্যান্সের দিক থেকেও ফোনটি বেশ শক্তিশালী। এতে রয়েছে ডাইমেনসিটি ৭৪০০ ৫জি এবং স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪জি-এর মতো শক্তিশালী চিপসেট, যা দিয়ে মাল্টিটাস্কিং, গেমিং এবং ভারী অ্যাপ চালানো যাবে অনায়াসে। কাজের অ্যাপ, বিনোদন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম, সব জায়গাতেই মিলবে সমান গতি। ব্যস্ত জীবনের চাপ সামলাতে এর ব্যাটারিও বিশেষভাবে তৈরি। ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি দীর্ঘ সময় ব্যাকআপ দেবে এবং ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির সাহায্যে ফোনটি দ্রুত চার্জ করে নেওয়া যাবে। ফলে চার্জের জন্য দীর্ঘ সময় অপেক্ষা না করে নিজের প্রয়োজনীয় কাজে বেশি মনোযোগ দেওয়া সম্ভব। ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে এর ক্যামেরা ফিচারও সাজানো হয়েছে চমৎকারভাবে। ৫০ মেগাপিক্সেলের ওআইএস মূল ক্যামেরা দিয়ে কম আলোতেও একদম স্থির ও পরিষ্কার ছবি তোলা যাবে। রাতের আড্ডা, ঘরের ভেতরের মুহূর্ত বা সোশ্যাল মিডিয়ার কনটেন্ট, সবখানেই অনায়াসে মিলবে নিখুঁত ছবি। অন্যদিকে, ‘হট ৭০’ মডেলটিতে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে দীর্ঘস্থায়িত্ব ও নির্ভরযোগ্যতার ওপর। সারাদিন নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য এতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। পাশাপাশি ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় যারা সবসময় বাইরে বা যাতায়াতের ওপর থাকেন, তাদের জন্য এটি বেশ সুবিধাজনক হবে। বাস্তব জীবনের নানা ঝক্কি-ঝামেলার কথা মাথায় রেখে ‘হট ৭০’ ফোনটিকে বেশ মজবুত করে তৈরি করা হয়েছে। পানি ও ধুলাবালি থেকে সুরক্ষার জন্য এতে রয়েছে আইপি৬৫ রেটিং এবং হাত থেকে পড়ে যাওয়া জনিত ক্ষতি রুখতে দেওয়া হয়েছে মিলিটারি গ্রেড ড্রপ প্রটেকশন। ফলে ভ্রমণ, আউটডোর কাজ বা ব্যস্ত সময়ে যাতায়াতের মতো প্রতিকূল পরিবেশেও ফোনটি নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। সব মিলিয়ে, নোট ৬০ সিরিজ এবং হট ৭০, উভয় ফোনেই ব্যবহারকারীদের প্রকৃত চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়েছে চমৎকার পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি, নির্ভরযোগ্য ক্যামেরা, দ্রুত চার্জিং এবং টেকসই ডিজাইনের এই ফোনগুলো কেবল কাগজে-কলমে চমক দেখানোর জন্য নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সাথে একদম মিশে যাওয়ার জন্যই তৈরি করা হয়েছে।
প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের নতুন স্মার্টফোন অপো এ৬সি-এর জন্য দেশজুড়ে দুর্দান্ত ঈদ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। যেখানে প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে ক্রেতারা এই স্টাইলিশ ডিভাইসটি কেনার সুযোগ পাবেন। উৎসবের এই মৌসুমে প্রিমিয়ামের মতো স্মার্টফোন কেনার অভিজ্ঞতা আরও সহজ ও সাশ্রয়ী করতে এই ক্যাম্পেইন নিয়ে আসা হয়েছে; যেখানে টপপের মাধ্যমে মাত্র ২০% ডাউন পেমেন্টে...









