শ্রীপুরে পরিবার পরিকল্পনা বিভাগের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

শ্রীপুরে পরিবার পরিকল্পনা বিভাগের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

কাজী আব্দুল্লাহ্ আল সুমন গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের জলেশ্বরী রিসোর্টে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা ও আনন্দঘন পরিবেশে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আপেল মাহমুদ, মেডিকেল অফিসার ডা. মাহরুজা এবং উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

দিনব্যাপী এ আয়োজনে কর্মকর্তা-কর্মচারীরা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশে সময় কাটান। এ ধরনের আয়োজন কর্মক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 

Leave a Reply

Your email address will not be published.