ভাষা আন্দোলনের চেতনায় মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে : বাউবি উপাচার্য

ভাষা আন্দোলনের চেতনায় মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে : বাউবি উপাচার্য

নজমুল হক,গাজীপুর


মানিকগঞ্জের ঘিওর সরকারি কলেজ আয়োজিত “বাংলাদেশের জন্মকথা : ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৭ মে ২০২৬, রবিবার সকাল ১১:০০ টায় ঘিওর সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। উপাচার্য বলেন, “ভাষা আন্দোলন ছিল আমাদের জাতিসত্তা ও আত্মপরিচয়ের প্রথম জাগরণ। মাতৃভাষার মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সেই সংগ্রামই পরবর্তীকালে বাঙালির রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির আন্দোলনের ভিত্তি তৈরি করে। ভাষা আন্দোলনের চেতনা ও সংগ্রামের ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। নতুন প্রজন্মকে শুধু ইতিহাস জানলেই হবে না, ইতিহাসের অন্তর্নিহিত শিক্ষা, মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনাও ধারণ করতে হবে। দেশপ্রেম, মানবিকতা ও অসাম্প্রদায়িক আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে। প্রযুক্তি ও জ্ঞানের এই যুগে শিক্ষার্থীদের নৈতিকতা, ইতিহাসচেতনা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে, যাতে তারা একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখতে পারে”।ঘিওর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর কাজী হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফকির ফারুক আহম্মেদ। প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন, “ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অধ্যায়। স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব। ইতিহাস সম্পর্কে সচেতনতা তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং জাতীয় মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে”। বক্তারা তাঁদের বক্তব্যে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। অনুষ্ঠানে ঘিওর সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

Leave a Reply

Your email address will not be published.