
নজমুল হক, গাজীপুর
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্বনামধন্য কৃষি বিজ্ঞানী ডঃ মোঃ মঞ্জুরুল কাদির। কৃষি মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক আদেশে তিনি বারি’র মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে নিয়োগপ্রাপ্ত হন। এর আগে তিনি বারি’র পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) হিসেবে দায়িত্ব পালন করেন। ড. মো. মন্জুরুল কাদির ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর তিনি নিয়মিতভাবে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) পদে পদোন্নতি লাভ করেন।তিনি ২০০৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে Oilseed Breeder (Rapeseed & Groundnut) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র, ভারত, নেদারল্যান্ডস, স্পেন, থাইল্যান্ড, কেনিয়া ও ভিয়েতনাম সফর করেছেন।
এছাড়াও তিনি দেশি-বিদেশি বিভিন্ন বৈজ্ঞানিক সাময়িকী ও জার্নালে নিয়মিতভাবে গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করে আসছেন। ড. মো. মন্জুরুল কাদির ১৯৬৮ সালে জামালপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।

Leave a Reply