নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুরে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন -২০২৬’ এর আনুষ্ঠানিক ভাবে গাজীপুর-০২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
২০ এপ্রিল সোমবার সকালে গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. শাহরিয়ার নজির। গাজীপুর জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সি সকল শিশুকে ১ ডোজ করে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান জানান, মাসব্যাপী এ টিকাদান ক্যাম্পেইন এ ৬ মাস থেকে ৫ বছর বয়সি সকল শিশুকে ১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। গাজীপুর জেলায় কমিউনিটি পর্যায়ে ৯৩৬টি ও বিদ্যালয় পর্যায়ে ২৩৪টি টিকাদান কেন্দ্রে মোট ৩,৮১,৭৬৮ জন শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় হাম-রুবেলা টিকা দেয়া হবে। গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, জেলার গ্রাম থেকে শুরু করে প্রতিটি পাড়া-মহল্লায় এই কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জনাব এম. মঞ্জুরুল করিম রনি বলেন, “একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়তে হাম-রুবেলা টিকাদান অত্যন্ত জরুরি। তিনি সরকারের এই উদ্যোগ সফল করতে সকল অভিভাবককে সচেতনভাবে তাদের শিশুদের টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply