কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন প্রধান সহকারী ইউনুস আলী

কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন প্রধান সহকারী ইউনুস আলী

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম

স্বাস্থ্য অধিদপ্তরে সাম্প্রতিক বদলির আদেশ অনুযায়ী উচ্চমান সহকারী পদে কর্মরত ইউনুস আলী পুনরায় কুড়িগ্রাম সদর হাসপাতালে যোগদান করেছেন।

জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের চলমান বদলির আদেশে কুড়িগ্রাম সদর হাসপাতালে বদলি হন তিনি। উচ্চমান সহকারী হিসেবে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে যোগদান করেন মো. ইউনূস আলী। সেখানে দীর্ঘ ৩ মাস কর্মরত থাকেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তর তার কাজের গতিশীল ও দক্ষতার উপর ভিত্তি করে পুনরায় কুড়িগ্রাম সদর হাসপাতালে বদলি করেন।

এলাকার একাধিক উপকারভুগী জানান, ইউনূস আলী সদর হাসপাতালে যোগদান করায় নার্সিং সুপারভাইজার রোকেয়া মন্ডল জানান, স্টাপ হিসাবে তিনি ভদ্র ও দায়িত্বশীল। তিনি পুনরায় যোগদান করার সেবার মান বৃদ্ধি পাবে।

যোগদান শেষে ইউনুস আলী বলেন, ‘আমি পূর্বে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুড়িগ্রাম সদর হাসপাতালে দক্ষতার সাথে প্রসাশনিক শাখায় কাজ করেছি। জেলার অনেক মানুষ প্রত্যাশা করে আমি যেন সদর হাসপাতালে কাজ করি। জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারের নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করা হবে।

কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায় ডা. নূর নেওয়াজ বলেন, প্রধান সহকারী একজন দক্ষ ও অভিজ্ঞ সম্পূর্ণ মানুষ,স্বাস্থ্য অধিদপ্তরে বদলির নির্দেশনা থাকায় যোগদান করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.