গাজীপুরে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার

গাজীপুরে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
মাদকবিরোধী এক বিশেষ অভিযানে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৯৩ বোতল (৬৯.৭৫ লিটার) অবৈধ বিদেশী মদ উদ্ধার ও একটি প্রাইভেট কার জব্দ করেছে র‌্যাব-১। র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার শাহ আলম এসব তথ্য জানান।গোপন সংবাদ ও র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ময়মনসিংহ থেকে একটি প্রাইভেটকারে (ঢাকা-মেট্রো-গ-২৭-৩১৮৯) বিদেশী মদের একটি বড় চালান গাজীপুর চৌরাস্তার দিকে আসছে। এই খবরের ভিত্তিতে ২এপ্রিল রাত ১১টা ৫০ মিনিটের দিকে গাজীপুর সদর থানাধীন দক্ষিণ সালনা এলাকায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসায় র‌্যাব।তল্লাশির একপর্যায়ে সন্দেহভাজন ওই প্রাইভেটকারটি থামিয়ে পেছনের ব্যাক ডালার ভেতর থেকে চারটি প্লাস্টিকের বস্তায় সুকৌশলে লুকিয়ে রাখা ৯৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার শাহ আলম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত প্রাইভেটকারটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক কারবারির সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.