বগুড়ার শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

শহিদুল ইসলাম শাওন,শেরপুর ( বগুড়া)  প্রতিনিধি :

বগুড়ার শেরপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি বেকারিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার খন্দকারটোলা ও বাগড়া এলাকার দুটি বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা, অন্য প্রতিষ্ঠানের নামে পণ্য মোড়কজাত করা, মোড়কে সঠিক ঠিকানা ব্যবহার না করা এবং কারখানার ভেতরে টয়লেট ব্যবহারের মতো অনিয়ম পাওয়া যায়।

এসব অপরাধে আল-মদিনা বেকারিকে ২০ হাজার টাকা এবং মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আইন ও বিধি অনুযায়ী কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি দল।

Leave a Reply

Your email address will not be published.