‎ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও আমিরুল আরাফাত‎

‎ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও আমিরুল আরাফাত‎

মাহমুদুল হাসান চন্দন


‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যাক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎পরিদর্শনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত। এসময় চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাফিজ তপন তাকে স্বাগত জানান।
‎
‎ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় চাঁদগ্রাম ইউনিয়নের সাধারণ পরিষদের মেম্বারগণ (ইউপি সদস্য) ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় গ্রাম আদালতের বিচারিক সেবা সহজীকরণ, দ্রুত নিষ্পত্তিকরণ এবং স্থানীয়ভাবে ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‎
‎পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত রুম সরেজমিনে পরিদর্শন করেন এবং বিচারিক এজলাস পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া স্বচ্ছ রাখা এবং সাধারণ মানুষ যাতে সহজে ও স্বল্প খরচে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের প্রতি নির্দেশ প্রদান করেন।
‎
‎ইউএনও বলেন, গ্রাম আদালত প্রান্তিক জনগণের দ্বারে সহজে ও দ্রুত ন্যায়বিচার পৌঁছে দেওয়ার এক অনন্য মাধ্যম। এর সঠিক ব্যবহারের মাধ্যমে এলাকার ছোটখাটো মামলা-মোকদ্দমা ইউনিয়ন পরিষদেই সুষ্ঠুভাবে নিষ্পত্তি করা সম্ভব।
‎পরিদর্শন শেষে তিনি ইউনিয়ন পরিষদের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ও নানাবিধ উন্নয়নমূলক কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
‎

Leave a Reply

Your email address will not be published.