
মাহমুদুল হাসান
কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধ মাদকসেবনকারির বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত)-এর অভিযানে ট্যাপেন্টাডলসহ (Tapentadol) তিন মাদক সেবনকারিকে আটক করা হয়েছে। পরবর্তীতে অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার পরিচালিত আদালত তাদের জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
০৩ সেপ্টেম্বর শনিবার উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। আটক ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: মো: রাশেদ (২৪) পিতা: আসলাম সাং- সাতবাড়ীয়া, উপজেলা- ভেড়ামারা, জেলা- কুষ্টিয়া। তাকে উপজেলার সাতবাড়ীয়া বাজারস্থ ফাতেমা ফার্মেসির সামনে থেকে ট্যাপেন্টাডলসহ আটক করা হয়। (মোবাইল কোর্ট মামলা নম্বর: ১০৭/২৬), মো: সুরুজ আলী (২৯): পিতা: মো: আফতাব উদ্দিন, সাং- কোদালিয়াপাড়া, চাঁদগ্রাম, উপজেলা- ভেড়ামারা, জেলা- কুষ্টিয়া। তাকে চাঁদগ্রাম ইউনিয়নের চণ্ডীপুর গোরস্থানের দক্ষিণ পাশে অবস্থিত মেহগনি বাগানের ভেতর থেকে আটক করা হয়। (মোবাইল কোর্ট মামলা নম্বর: ১০৬/২৬), মো: নাজমুল হক (২৫): পিতা: মো: বশির, সাং- সাতবাড়ীয়া দক্ষিণ ভবানীপুর, উপজেলা- ভেড়ামারা, জেলা- কুষ্টিয়া। তাকে সাতবাড়ীয়া সোনালী বিক্রির মোড় সংলগ্ন প্যারামেডিক্যাল দোকানের পাশ থেকে আটক করা হয়। (মোবাইল কোর্ট মামলা নম্বর: ১০৮/২৬)।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল সেবনের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করে ৩ মাসের জেল ও ১০০ টাকা জরিমান প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান, ভেড়ামারা উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান ও মোবাইল কোর্টের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।

Leave a Reply