‎ভেড়ামারায় চায়ের দোকানে জুয়ার আসর, টাকাসহ ৮ জুয়াড়ি গ্রেফতার

‎ভেড়ামারায় চায়ের দোকানে জুয়ার আসর, টাকাসহ ৮ জুয়াড়ি গ্রেফতার

মাহমুদুল হাসান চন্দন:

‎কুষ্টিয়ার ভেড়ামারায় একটি চায়ের দোকানে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৮ হাজার ৮০০ টাকা এবং ২ সেট তাস উদ্ধার করা হয়।রবিবার (৪ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার ক্ষেমিরদিয়াড় (ভাটাপাড়া) এলাকার একটি চায়ের দোকান থেকে তাঁদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের দিক-নির্দেশনায় এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নাঈমুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেমিরদিয়াড় এলাকার স্থানীয় রুবেল আলমের চায়ের দোকানে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাঁদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— ক্ষেমিরদিয়াড় (ভাটাপাড়া) গ্রামের মোঃ রুবেল আলম (৩৬), মোঃ আলিম হোসেন (২৬), মোঃ আনতাজ আলী (৬১), মোঃ উজ্জল আলী সরদার (৩২), মোঃ রাজা (৩৬), মোঃ হিমেল হোসেন (২৭), মোঃ শিপন (৩০) এবং মোঃ রকিবুল ইসলাম (২৬)।

‎বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সামাজিক অপরাধ ও জুয়া প্রতিরোধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.