
মাহমুদুল হাসান চন্দন
কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজিব (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে উপজেলার সাতবাড়িয়া এলাকায় ফায়ার সার্ভিস থেকে ঘোড়াশাহ মাজারগামী পাকা সড়কে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) এসএম কামরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখের নেতৃত্বে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজিবকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply