নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পোশাক পরে নববর্ষকে স্বাগত জানান এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন।
এ সময় অংশগ্রহণকারীরা বাংলা নববর্ষের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে নানা রঙের ব্যানার, ফেস্টুন ও বর্ণিল সাজসজ্জা নিয়ে র্যালিতে অংশ নেন। আয়োজনে সহযোগিতা করায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সজীব আহমেদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply